অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড পেজে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
তিনি লেখেন, ‘কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়!
আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন,
খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।’
ডিভোর্সের পর যদি আবার কখনও একটি মেয়ের বিয়ে হয় তখনও তাকে নিয়ে সামাজিকভাবে অনেক কথা বলে থাকে ।
শবনম ফারিয়া পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, ‘বা*ভাতা**রি, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।’









