বলিউডের ভাইজান সালমান খান এবার নজর কেড়েছেন তার ছেঁড়া জুতা পরেই। মুম্বাই বিমানবন্দরে দেহরক্ষী শেরার সঙ্গে দেখা মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা গেছে, সালমান পরেছেন ব্ল্যাক-এবং-হোয়াইট চেক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার পরিচিত ব্রেসলেট। তবে ক্যামেরার চোখ সবচেয়ে বেশি আটকেছে তার একটি পুরনো ছেঁড়া জুতা।
নেটিজেনরা মজা করে লিখেছেন, “এবার ফাটা জুতার ট্রেন্ড শুরু হবে”, “ভাইয়ের ক্যাজুয়াল স্টাইল একেবারে আলাদা লেভেলের”, আবার কেউ লিখেছেন, “আমার তো কান্না পাচ্ছে এটা দেখে।”
তবে বাস্তবে এটি সাধারণ কোনো ছেঁড়া জুতা নয়। এটি বিখ্যাত ব্র্যান্ড ব্যালেন্সিয়াগারের ‘ডিস্ট্রেসড লেদার কাওবয় বুটস’, যা ইচ্ছাকৃতভাবে ফাটা লুকসহ ডিজাইন করা হয়েছে। সূত্রের খবর, এর দাম প্রায় ১.২০ থেকে ১.৫০ লাখ রুপি।
বর্তমানে সালমান ব্যস্ত তার নতুন ছবি ‘মাতৃভূমি’-এর শুটিং নিয়ে। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ছবির প্রাথমিক নাম ছিল ‘ব্যাটেল অব গলওয়ান’।









