চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়েছে।
শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শক প্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে।
সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। নাটকের পাশাপাশি কাজ করেছেন একাধিক সিনেমাতেও।









