বক্স অফিসে ধুমধাম ফেলে রাখা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’–এর সাফল্যের মাঝেই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখোমুখি হন বলিউড অভিনেত্রী ও রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্বামীর হিট সিনেমা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেওয়ায় ‘নীরবতা’ কে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
অবশেষে সমালোচকদের জবাব দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আমি তো অনেক আগেই ছবিটা দেখে ফেলেছি, তোমাদের সবার আগেই। এখন বলো, আসলে কে হাসির পাত্র?”
দীপিকার সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্যেই কার্যত সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে, এমনটাই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
এর আগে ‘ধুরন্ধর’–এর প্রথম পর্ব মুক্তির সময় দীপিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশংসা জানিয়েছিলেন। এবার সরাসরি মন্তব্য না করলেও তিনি ব্যক্তিগতভাবে স্বামীকে সমর্থন করছেন বলে জানা গেছে। ছবির মুক্তির পর একাধিকবার তাঁকে রণবীরের সঙ্গে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
উল্লেখ্য, রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং রেকর্ড ভাঙার পথে রয়েছে।









