অভিনয়, মডেলিং ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলার আজ (৮ এপ্রিল) জন্মদিন। বিশেষ দিনের প্রথম প্রহর থেকেই ভক্ত-অনুরাগী, সহকর্মী ও কাছের মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন ‘আয়নাবাজি’ এই অভিনেত্রী।
নাবিলা বললেন, ‘এত এত ভালোবাসার ঋণ কোনোদিন মেটানো যাবে না। আমি চেষ্টা করে যাবো সবার ভালোবাসার প্রতিদান ভালো কাজের বিনিময়ে দিতে। তবে এটি তার কত তম জন্মদিন সেই প্রশ্নের জবাব দেননি বহুমাত্রিক প্রতিভাধর নাবিলা।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবিলা নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিগত বোধ এবং সমসাময়িক সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘তুফান’র সাফল্যের পর নাবিলাকে নতুন কোনো প্রজেক্টে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। নাবিলা নিজেও সেই অপেক্ষায় আছেন, তবে এবার তিনি পা ফেলছেন বেশ সচেতনভাবে।
ভক্তদের প্রতি ভালোবাসা জানাতে ভুল করেননি নাবিলা।তিনি বলেছেন, এত এত ভালোবাসার ঋণ কোনোদিন মেটানো যাবে না। আমি চেষ্টা করে যাবো সবার ভালোবাসার প্রতিদান ভালো কাজের বিনিময়ে দিতে।









