মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত এ তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো কারা নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়।
মন্ত্রণালয় জানায়, সব ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে। তবে এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার নিকটবর্তী এলাকায় পড়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছে—এমনটাই দাবি করেছে কর্তৃপক্ষ।
এদিকে, তেহরান ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অবস্থিত।









