পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তান আলোচনা। এই আলোচনাকে কেন্দ্র করেই দীর্ঘদিন পর আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এ বৈঠক ঘিরে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ও কূটনৈতিক ব্যস্ততা দেখা গিয়েছে।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ইসলামাবাদ সেজেছে নতুন সাজে। রাজধানীর রাস্তায় ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে ‘ইসলামাবাদ টকস’। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকার মাঝে সগৌরবে স্থান পেয়েছে পাকিস্তানের জাতীয় প্রতীক। এ উপলক্ষে দেশটিতে দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
সেন্টারের ভেতরে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের সাংবাদিকদের ভিড়, আর বিশাল অডিটোরিয়ামে বড় স্ক্রিনে চলছে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার।
সব মিলিয়ে পরিস্থিতি এমন, বহু বছর পর পাকিস্তানকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রস্থলে দেখা যাচ্ছে।
কনভেনশন সেন্টারের বিপরীতে অবস্থিত সেরেনা হোটেলে দুপুরের কিছু পরেই পৌঁছান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।জে. ডি. ভ্যান্স সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিদর্শনের পর বৈঠকে অংশ নেন।
এই বৈঠকে অংশ নেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তাদের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।









