ইরানের সামরিক সরঞ্জামের উৎপাদন এমন জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের আদৌ কোনও ধারণা নেই, মুখপাত্র আরও বলেন।
ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতেই হবে।
পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছিলেন, মার্কিন বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে খুবই কঠিন আঘাত হানবে।
সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিল ইরান, ট্রাম্পের এই কথার জবাবেই।









