ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. আন্তর্জাতিক

ট্রাম্পের সাথে সাক্ষাতে নোবেলজয়ী মাচাদো আসছেন ওয়াশিংটনে

প্রকাশ:৯ জানুয়ারি, ২০২৬ সময় ৪:০৯ পিএম

বিস্তারিত

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাতে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠককে ঘিরে ওয়াশিংটন ও কারাকাস দুই রাজধানীতেই কূটনৈতিক তৎপরতা বাড়ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক ঘোষণায় ট্রাম্প জানান, আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে আসছেন মারিয়া কোরিনা মাচাদো। সফরের অংশ হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার ধারণা তিনি আগামী সপ্তাহেই আসছেন। আমি তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অপেক্ষায় আছি।” তবে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি কিংবা আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একইসঙ্গে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সাক্ষাৎ হবে ট্রাম্প ও মাচাদোর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। নোবেল শান্তি পুরস্কার অর্জনের পর থেকে ট্রাম্পের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে এর আগে নিজেই জানিয়েছিলেন মাচাদো।

এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। গত শনিবার রাতে রাজধানী কারাকাসে কড়া নিরাপত্তায় ঘেরা প্রেসিডেনসিয়াল ভবনে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী এ ঘটনায় বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন মাত্রার টানাপোড়েন সৃষ্টি হয়।

দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার রূপরেখা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলায় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়নি। দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জানান, ভেনেজুয়েলার তেল খাত পুনরুদ্ধারে মার্কিন তেল কোম্পানিগুলো বড় ধরনের বিনিয়োগে আগ্রহী এবং এ বিষয়ে ওয়াশিংটনে তেল উৎপাদকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

ট্যাগ

  • আন্তর্জাতিক রাজনীতি
  • কারাকাস
  • ট্রাম্প
  • তেল রাজনীতি
  • নোবেল শান্তি পুরস্কার
  • ভেনেজুয়েলা
  • ভেনেজুয়েলা সংকট
  • মাদুরো
  • মারিয়া কোরিনা মাচাদো
  • যুক্তরাষ্ট্র

এ বিভাগের আরো খবর

সব খবর

হরমুজ নিয়ে কঠোর হুঁশিয়ারি ইইউর

২১ এপ্রিল, ২০২৬

ইরানের বিরুদ্ধে নতুন ঘোষণা ট্রাম্পের

২১ এপ্রিল, ২০২৬

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে নতুন ঘোষণা ইরানের

২১ এপ্রিল, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্বস্তির বার্তা

২১ এপ্রিল, ২০২৬

শততম জন্মদিনে রানি এলিজাবেথকে ঘিরে নজরকাড়া চমক

২১ এপ্রিল, ২০২৬

জাহাজ ফেরত চায় তেহরান, না হলে কঠোর জবাবের হুমকি

২১ এপ্রিল, ২০২৬

হুমকি বাড়লেও কেন আলোচনায় বসছে না ইরান?

২১ এপ্রিল, ২০২৬

ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইইউর

২০ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • হরমুজ নিয়ে কঠোর হুঁশিয়ারি ইইউর

  • ইরানের বিরুদ্ধে নতুন ঘোষণা ট্রাম্পের

  • মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে নতুন ঘোষণা ইরানের

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্বস্তির বার্তা

  • শততম জন্মদিনে রানি এলিজাবেথকে ঘিরে নজরকাড়া চমক

  • জাহাজ ফেরত চায় তেহরান, না হলে কঠোর জবাবের হুমকি

  • হুমকি বাড়লেও কেন আলোচনায় বসছে না ইরান?

  • ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইইউর

  • ইরানের সঙ্গে চুক্তি ইস্যুতে নতুন তথ্য দিলেন ট্রাম্প

  • ইসরায়েলি সেনার ছবি ভাইরাল, বিশ্বজুড়ে তোলপাড়

  • যুক্তরাষ্ট্রে ব’ন্দুক হামলায় ৮ শিশু নি’হত

  • ৫-ইঞ্চির কা’মান: যেভাবে ইরানি জাহাজ জ’ব্দ করল যুক্তরাষ্ট্র

  • হরমুজ বন্ধে বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান

  • গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না হা’মলা

  • যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

  • ইরান যুদ্ধে নাটকীয় মোড়, নতুন ঘোষণা দিলো হুথিরা

  • মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, নতুন ঘোষণা দিলো ইরান

  • ইরান যুদ্ধ: ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক

  • ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতির পরিমাণ যত!

  • যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা ইরানের

  • আলোচনার দ্বিতীয় দফা নাকচ করল ইরান

  • ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

  • এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • বন্দরে অবরোধ না তুললে কঠোর হুঁশিয়ারি ইরানের