যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চীন। বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই যুদ্ধবিরতি সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে তারা আশা করছে।
বেইজিংয়ের মতে, এ চুক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার হবে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংকট সমাধানের নতুন সুযোগ সৃষ্টি হবে। মুখপাত্র আরও জানান, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও চীন তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।









