ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৭৮০ জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট।
মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানায় রেড ক্রিসেন্ট। তেহরান থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে দুঃখজনকভাবে এই সব হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন ইরানি শহীদ হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে।
মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও এএফপির প্রতিবেদনে জানানো হয়।









