দেশের অন্যতম শীর্ষ পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি তাদের সিকিউরিটি বিভাগে ‘অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। গত ৪ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
বিভাগ: সিকিউরিটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সিসিটিভি ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম সিস্টেম, সেন্সরমেটিক গেট ইত্যাদি বিষয়ে জ্ঞান। নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা এবং অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।









