আজ মঙ্গলবার, ৫ মে ২০২৬ ইংরেজি, ২২ বৈশাখ ১৪৩৩ বাংলা, ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি
ফজর- ৪:০৩ মিনিট।
জোহর- ১১:৫৯ মিনিট।
আসর- ৪:৩১ মিনিট।
মাগরিব- ৬:৩৩ মিনিট।
ইশা- ৭:৫২ মিনিট।
আজ সূর্যাস্ত- ৬:৩০ মিনিট।
আজ সূর্যোদয়- ৫:২১ মিনিট।
বুধবার, ৬ মে ২০২৬
ফজর- ৩:৫৯ মিনিট।
সূর্যোদয়- ৫:২০ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা: +০৩ মিনিট।
রাজশাহী: +০৭ মিনিট।
রংপুর: +০৮ মিনিট।
বরিশাল: +০১ মিনিট।
(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)
কোন ওয়াক্তে কত রাকাত নামাজ ফরজ, কত রাকাত সুন্নত?
প্রতিদিন পাঁচ ওয়াক্তে মোট ১৭ রাকাত নামাজ ফরজ, ১২ রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা (যা নবীজি (সা.) নিয়মিত পড়তেন)। এ ছাড়া পাঁচ ওয়াক্তে কিছু সুন্নতে যায়েদা (যা নবীজি (সা.) মাঝে মাঝে পড়তেন) নামাজও রয়েছে। আর ইশার পর সুবহে সাদিকের আগে ৩ রাকাত বেতরের নামাজ ওয়াজিব। ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা অপরিহার্য, ছেড়ে দিলে গুনাহ হবে। কখনও অনিচ্ছায় ছুটে গেলে পরে কাজা করে নিতে হবে। সুন্নতে মুআক্কাদা ও যায়েদা নামাজ আদায় করলে সওয়াব হবে, আদায় না করলে গুনাহ হবে না।









