নওগাঁর রাণীনগরে বাসার সামনে থেকে মাত্র তিন মিনিটের ব্যবধানে আমিনুল ইসলামের ব্যবহৃত ১৫০সিসি আরটিআর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২মে) দুপুরে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকা থেকে এ ঘটনাটি ঘটে।
আমিনুল ইসলামের বাড়ি উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামে। তিনি মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
আমিনুল ইসলাম জানান, এদিন দুপুর দেড়টার দিকে বাসার সামনে মোটরসাইকেলটি রেখে বাসার ভিতরে যাই। মাত্র তিন মিনিট সময়ের মধ্যে এক চোর আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। আমার ১৫০সিসির টিভিএস আরটিআর ওই মোটরসাইকেলটি নীল রঙের। যার লাইসেন্স নম্বর নওগাঁ ল-১১-৮১২৩। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









