বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তবে সরকারি দল বিএনপি এতে অংশ নেননি। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নেননি।
রুমিন ফারহানা আর জে কিবরিয়ার একটি শো’তে বলেন, “যারা এই সংবিধান বাতিল করতে চেয়েছিলেন, তারা এটা ডে ওয়ানে করতে পারতেন। আপনি পুরো বিষয়টিকে (জুলাই অভ্যুত্থান) বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার গঠন করে সংবিধান সাসপেন্ড করতেন, নয়তো বলতেন সংবিধান আর থাকবে না। আমরা একটা নতুন সংবিধান লিখব।” তিনি উল্লেখ করেন, সংবিধান এখনও বলবৎ রয়েছে এবং তাই গণপরিষদের শপথ সেই সংবিধান অনুযায়ী নেওয়া সম্ভব নয়, যা লিগ্যাল কনফ্লিক্ট তৈরি করে।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “বিএনপি কেন আগে বিষয়টি পরিষ্কার করেনি? যারা সংবিধান সংশোধন কমিটিতে ছিল, হ্যাঁ ভোটের পক্ষে কাজ করেছে, পরে সই না করার ব্যাখ্যা তাদেরই দিতে হবে।”
রুমিন ফারহানা বলেন, “বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি ও আইনজীবী হিসেবে আমার মতো সিদ্ধান্ত নেব। জামায়াত তাদের মতো সিদ্ধান্ত নেবে।”









