বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ।
সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।









