দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জমকালো ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুটনীতিক, এতিম ও আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুইটি ইফতার মাহফিলে থাকবেন তিনি।
বৃহস্পতিবার তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।
‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুইটি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ শুক্রবার কুটনীতিকদের সন্মানে এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের সম্মানে দুইটি ইফতার আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এই দুইটি হবে যমুনায়,’ বলছিলেন আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও তার ‘সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে, যোগ করেছেন অতিরিক্ত প্রেস সচিব।









