ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. জাতীয়

গণভবন জাদুঘর হবে নজিরবিহীন দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

প্রকাশ:২০ জানুয়ারি, ২০২৬ সময় ৭:৪০ পিএম

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি সংরক্ষণের জন্য যে জাদুঘর নির্মিত হয়েছে, সেটি গোটা পৃথিবীর কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নজিরবিহীন দৃষ্টান্ত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমরা চাই না ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। যদি আমাদের জাতি কখনো কোনো কারণে দিশেহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত হবে এখানে এসে একটি দিন কাটানো। শিক্ষার্থীরা দল বেঁধে এই জাদুঘরে আসবেন। এই জাদুঘরে একটা দিন কাটালে মানুষ জানতে পারবে, কী নৃশংসতার মধ্য দিয়ে এ জাতিকে যেতে হয়েছে। এখানে যে আয়নাঘরগুলো তৈরি হয়েছে, সেখানে কিছু সময়, কয়েক ঘণ্টা অথবা একটা দিন কেউ যদি থাকতে চায়, সে যেন থাকতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরে বসে পরিদর্শনকারীরা উপলব্ধি করতে পারে, কী নৃশংসতার মধ্যে বন্দিরা ছিল! এ ধরনের নৃশংস ঘটনা না হওয়ার পক্ষে কীভাবে আমরা সবাই এক থাকতে পারি, সেটা মনের মধ্যে আনতে হবে। এই একটা মতে আমরা সবাই এক থাকব যে, এ ধরনের নৃশংস দিনগুলোতে জাতি আর ফিরে যাবে না।

নৃশংস একটা কাণ্ড হচ্ছিল জানিয়ে তিনি আরও বলেন, তরুণরা, ছাত্ররা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিহত করেছে। তাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, কিছু ছিল না। সাধারণ মানুষও যে এমন নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে অস্ত্রের মুখে দাঁড়াতে পারে, এটাই আমাদের শিক্ষা।

এদিন বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টা জুলাই স্মৃতি জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন।

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অনেকে।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাকে’র সমন্বয়ক সানজিদা তুলি ও গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ‍্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে জাদুঘরের কিউরেটর তানজীম ওয়াহাব, মেরিনা তাবাসসুম খান, জুলাই জাদুঘরের গবেষকসহ দায়িত্বশীল অন্যরা আগতদের পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান।

জুলাই স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি, বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময়কার পত্রিকার কাটিং, অডিও-ভিডিওসহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত রয়েছে হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য।

জাদুঘরে পরিদর্শনে প্রধান উপদেষ্টা ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন-পীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ট্যাগ

  • আওয়ামী লীগ
  • গণঅভ্যুত্থান
  • গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
  • গণভবন
  • জাদুঘর
  • প্রধান উপদেষ্টা
  • হাসিনা

এ বিভাগের আরো খবর

সব খবর

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

২১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

২১ এপ্রিল, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

২১ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

২১ এপ্রিল, ২০২৬

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

  • অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

  • সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

  • দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

  • ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

  • কুষ্টিয়ায় গুলিবর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

  • 'পুলিশের অধিকাংশ সদস্যই দায়িত্বশীল’

  • দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: তারেক রহমান

  • তাপমাত্রা নিয়ে ভয়াবহ ইঙ্গিত, কী অপেক্ষা করছে সামনে

  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

  • ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল!

  • সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

  • বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • কুয়েতে কারাভোগের পর দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ’ত্যু

  • দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড

  • মজুদ গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

  • শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকার যে বার্তা দিলেন

  • দেশে তেলের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

  • গাঁজাসহ র‌্যাবের জালে সাবেক ইউপি সদস্য

  • দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী