ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. জাতীয়

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশ:১৫ এপ্রিল, ২০২৬ সময় ৬:৩২ পিএম

বিস্তারিত

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যু হয়েছে এবং বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর ৩জন হাম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০) ও ময়মনসিংহ (১) বিভাগে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর।

এছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।

ট্যাগ

  • মৃত্যু
  • হাম
  • হামের উপসর্গ

এ বিভাগের আরো খবর

সব খবর

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

২১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

২১ এপ্রিল, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

২১ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

২১ এপ্রিল, ২০২৬

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

  • অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

  • সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

  • দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

  • ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

  • কুষ্টিয়ায় গুলিবর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

  • 'পুলিশের অধিকাংশ সদস্যই দায়িত্বশীল’

  • দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: তারেক রহমান

  • তাপমাত্রা নিয়ে ভয়াবহ ইঙ্গিত, কী অপেক্ষা করছে সামনে

  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

  • ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল!

  • সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

  • বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • কুয়েতে কারাভোগের পর দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ’ত্যু

  • দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড

  • মজুদ গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

  • শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকার যে বার্তা দিলেন

  • দেশে তেলের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

  • গাঁজাসহ র‌্যাবের জালে সাবেক ইউপি সদস্য

  • দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী