ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. জাতীয়

জাতীয় পার্টির প্রার্থীতা বাতিলের দাবিতে কর্মসূচি দিলো জুলাই ঐক্য

প্রকাশ:১২ জানুয়ারি, ২০২৬ সময় ৬:২৫ পিএম

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের অন্যতম সংগঠক প্লাবন তারেক।

তিনি জানান, আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করবে জুলাই ঐক্য। এছাড়া ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মার্চ ও স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, দুই দশকের বেশি সময় পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। তফসিল ঘোষণা, মনোনয়ন জমা ও যাচাই–প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের ত্রুটি নিয়ে কথা বলতে হওয়া দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যায় জড়িত ও তা সমর্থনকারী এবং গত ১৫–১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রাখা রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের নিবন্ধন বাতিল করা হয়নি। একইভাবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো স্পষ্ট অবস্থান নেই বলেও অভিযোগ করেন তিনি।

মোসাদ্দিক আলী বলেন, যাদের হাতে জুলাই ও শাপলা চত্বরের রক্ত লেগে আছে, সেই জাতীয় পার্টিসহ সহযোগী শক্তিগুলোর নির্বাচনে অংশগ্রহণ শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল। তিনি ২০১৪ ও ২০২৪ সালের বিনাভোটের নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনে সুযোগ না দেওয়ার দাবি জানান।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। শুরুতেই এসব সহযোগী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যেন নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ না পায় এ দাবিতে সম্প্রতি হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন বলে জানান তিনি এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের নেতাকর্মী ইসরাফিল ফরাজী ও মুন্সি বুরহান মাহমুদ।

ট্যাগ

  • জাতীয় পার্টি
  • জাতীয় সংসদ নির্বাচন
  • জুলাই ঐক্য
  • ডাকসু
  • নির্বাচন কমিশন
  • প্রার্থীতা বাতিল
  • মার্চ টু ইসি
  • রাজনৈতিক কর্মসূচি
  • সংবাদ সম্মেলন
  • ১৪ দল

এ বিভাগের আরো খবর

সব খবর

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

২১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

২১ এপ্রিল, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

২১ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

২১ এপ্রিল, ২০২৬

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

  • অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

  • সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

  • দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

  • ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

  • কুষ্টিয়ায় গুলিবর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

  • 'পুলিশের অধিকাংশ সদস্যই দায়িত্বশীল’

  • দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: তারেক রহমান

  • তাপমাত্রা নিয়ে ভয়াবহ ইঙ্গিত, কী অপেক্ষা করছে সামনে

  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

  • ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল!

  • সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

  • বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • কুয়েতে কারাভোগের পর দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ’ত্যু

  • দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড

  • মজুদ গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

  • শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকার যে বার্তা দিলেন

  • দেশে তেলের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

  • গাঁজাসহ র‌্যাবের জালে সাবেক ইউপি সদস্য

  • দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী