কখনোই খেলেন নি আন্তর্জাতিক ক্রিকেট, তারপরও রাজিন্দার গোয়েলকে কিংবদন্তি বলতেই হবে। এই সম্মান তাকে এনে দিয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নৈপুন্য। তিনিই রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম বোলার। সেই আলোচিত ক্রিকেটার আর নেই।
গত রবিবার ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার ৭৭ বছর বয়সে মারা গেছেন। নানা রোগে ভুগে চলে গেলেন না ফেরার দেশে।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তিনি অবসর নেন ৪৩ বছর বয়সে। পরিসংখ্যানই অনেক দিন আলোচনায় রাখবে গোয়েলকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে নিয়েছেন ৭৫০ উইকেট। এরমধ্যে ৫ উইকেট ৫৯ বার, ম্যাচে ১০ উইকেট ১৮ বার। বিস্ময়কর সাফল্য!
রঞ্জি ট্রফিতেই তুলে নেন ৬৩৭ উইকেট। ভারতের এই আসরের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।
আনন্দবাজার/এস.কে









