ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে জার্মানির আলেক্সজান্ডার জেরেভকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন ডমিনিক থিয়েম। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপার অস্ট্রিয়ান এই টেনিস তারকার।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে স্থানীয় সময় রবিবার শিরোপা লড়াইয়ে প্রথম দুই সেট জিতে এগিয়ে যান জেভেরেভ। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে ম্যাচ জিতে নেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
নিউইয়র্কে ১৯৪৯ সালের পর এই প্রথম কেউ শুরুর দুই সেটে হেরেও শিরোপা জয়ের রেকর্ড গড়লেন থিয়েম।
আনন্দবাজর/এম.কে








