ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

ক্রিকেট মাঠ নয়, কূটনীতিতেই লড়াই হোক: ওমর আবদুল্লাহ

প্রকাশ:৭ জানুয়ারি, ২০২৬ সময় ৪:০৮ পিএম

বিস্তারিত

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় বিসিসিআইকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “ক্রিকেটারের সঙ্গে নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে লড়াই করুন।” মঙ্গলবার নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন করেন, “খেলোয়াড়ের কী দোষ? তাকে সরিয়ে দিলে কি বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে?”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের ইতিহাস রয়েছে এবং বাংলাদেশের জনগণ কখনও তাদের দেশে ক্ষতি করেনি। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের দেশে সন্ত্রাস ছড়ায়নি। তাই খেলোয়াড়ের ওপর আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই।”

এর আগে, কলকাতা নাইট রাইডার্স দল মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। কিন্তু বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের পর বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ওমর আবদুল্লাহ আরও অভিযোগ করেছেন, বিজেপি খেলাধুলায় ধর্মের ভিত্তিতে নীতি প্রয়োগ করে। তিনি উল্লেখ করেন, “যখন জম্মু ও কাশ্মীরের ফুটবল দলে বেশি মুসলিম খেলোয়াড় থাকত, তখন তাদের আপত্তি ছিল। কিন্তু ক্রিকেট দলে মুসলিম কম থাকলে তাদের কোনো সমস্যা হয় না। আমরা খেলাধুলাকে খেলা হিসেবে দেখি, তারা খেলায় ধর্ম দেখে।”

এ ঘটনায় মুখ্যমন্ত্রী মুস্তাফিজের পাশে দাঁড়িয়ে ধর্মভিত্তিক বৈষম্যের সমালোচনা করেছেন এবং খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক প্রভাবিত হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্যাগ

  • আইপিএল
  • আন্তর্জাতিক সমালোচনা
  • ওমর আবদুল্লাহ
  • কূটনীতি
  • ক্রিকেট
  • খেলাধুলা
  • ধর্ম ও রাজনীতি
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক
  • বিসিসিআই
  • মুস্তাফিজুর রহমান

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা