আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নাম রশিদ খান। দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও এই অলরাউন্ডার। তবে ২১ বছর বয়সী রশিদ খান কবে বিয়ে কবেন তা নিয়েও আগ্রহের কমতি নেই তার বক্তদের। অবশেষে নিজের সম্ভাব্য বিয়ের সময়টা জানিয়ে দিলেন রশিদ খান।
আজাদি রেডিওর এক প্রশ্নের উত্তরে নিজের বিয়ের ব্যাপারে কঠিন এক শর্ত জারি করেছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। তিনি বলেন, দলীয় এক অর্জনের ওপরই নির্ভর করছে আমার ব্যক্তিগত 'মাইলফলক'। অর্থাৎ আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তারপরই আমি বিয়ে করব।
তিনি আরও বলেন, এখনো কোনও সংস্করণের বিশ্বকাপেই নকআউট পর্বের ম্যাচ না খেলা এক দেশের ক্রিকেটারের জন্য বেশ বড় ধরণের প্রতিজ্ঞাই বলতে পারেন একে।
অবশ্য নিজের লক্ষ্য পূরণের অনেক সময় পাচ্ছেন রশিদ খান। আগামী ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে। এর আগেই আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে বিশ্ব ক্রিকেট। টি-টোয়েন্টিতে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখা বেশ কিছু ক্রিকেটারও আছে আফগানিস্তান। দেখা যাক, এই সতীর্থরা রশিদের বিয়ের ব্যবস্থা করতে পারেন কি না।
আনন্দবাজার/এম.কে









