বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন দেশের মতো ভারতেও চলছে লকডাউন পরিস্থিতি। এ পরিস্থিতিতে নিজ দেশের অসহায়দের সাহায্যে এগিয়ে আসেন অনেক ক্রিকেট তারকা। তাদের দেখেই অনুপ্রাণিত হয়েই এবার অসহায়দের পাশে এগিয়ে এলেন গত মাসে ভারতের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রিচা ঘোষ।
জানা যায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ লাখ রুপি দান করেছেন ১৬ বছর বয়সী এই অলরাউন্ডার। গতকাল রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দান করেন তিনি।
রিচা ঘোষ বলেন, যখন সবাই করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধ করছে এবং মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন সবাইকে একত্রে লড়াই করতে, আমি ভাবলাম দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব সামান্য হলেও এতে অবদান রাখা।
আনন্দবাজার/ টি এস পি









