লিভারপুলের জার্গেন ক্লপ লিগ ম্যানেজার্স এসোসিয়েশনের (এলএমএ) ভোটে বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জিতেছেন। অল রেডসরা ৩০ বছরের খরা কাটিয়ে তার অধীনে এবারের মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছে।
এর পূর্বে লিভারপুল ক্লপের অধীনে ফিফা ক্লাব বিশ্বকাপও ঘরে তুলেছিল। এবারের বর্ষসেরা কোচের নাম ঘোষণা করেন সাবেক ম্যানেচস্টার ইউনাইটেড বস এ্যালেক্স ফার্গুসন।
ফার্গুসনের নামেই বর্তমানে এই ট্রফিটি দেয়া হচ্ছে। ক্লপের নাম ঘোষণা করতে গিয়ে স্কাই স্পোর্টসে ফার্গুসন বলেছেন, ‘জার্গেন অসাধারণ একজন কোচ। এই পুরস্কার তারই প্রাপ্য। ৩০ বছর পর লিগ শিরোপা জয় করা মোটেই সহজ কাজ নয়। দলের পারফরমেন্স লেভেলও দুর্দান্ত ছিল।’
আনন্দবাজার/এস.কে









