ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

মায়ামিতে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা মেসি

প্রকাশ:১০ ডিসেম্বর, ২০২৫ সময় ৫:১৪ পিএম

বিস্তারিত

বয়স শুধু সংখ্যামাত্র এ কথার জীবন্ত প্রমাণ লিওনেল মেসি। বুড়ো হাড়ের অভিজ্ঞতা আর অদম্য নৈপুণ্য মিলিয়ে পুরো মৌসুম জুড়েই ইন্টার মায়ামিকে তুলে এনেছেন সাফল্যের চূড়ায়। প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়ে ইতিহাস গড়েছেন তিনি। লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে দাপট দেখানোর পর মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার যে মেসির হাতেই উঠবে, সে বিষয়ে তেমন কোনো সন্দেহই ছিল না।

ইন্টার মায়ামির এই মহাতারকা জিতেছেন মেজর লিগ সকারের মর্যাদাপূর্ণ ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ পুরস্কার। ৭০ শতাংশ ভোট পেয়ে বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। গণমাধ্যমের ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের ৫৫.১৭ শতাংশ এবং ক্লাবের ৭৩.০৮ শতাংশ ভোটে এগিয়ে থেকে সেরা হয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবোল জাদুকর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স ড্রেয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।

এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমভিপি জয়ের কীর্তি গড়লেন মেসি। আর এই লিগে দুইবার এমভিপি পাওয়া দ্বিতীয় ফুটবলার তিনি ১৯৯৭ ও ২০০৩ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন প্রেকি।

২০২৫ সাল ছিল মেসির জন্য স্বপ্নের মৌসুম। লিগে ২৮ ম্যাচে ২৯ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো গোল্ডেন বুট জেতেন। এর সঙ্গে যোগ হয় ১৯টি অ্যাসিস্ট। টানা দু’বার এমএলএস–এ এক মৌসুমে অন্তত ৩৬টি গোলে অবদান রাখার একমাত্র খেলোয়াড় এখন ‘এলএম টেন’।

এ মৌসুমে আরও বেশ কিছু রেকর্ড নিজের করে নেন তিনি। ২৮ মে থেকে ১২ জুলাই পর্যন্ত টানা পাঁচ ম্যাচে গোল করে আরেকটি নতুন মাইলফলক গড়েন মেসি।

পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে এসে এক বিশেষ ট্রফির স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি এমএলএস কাপ। মেসি যোগ দেওয়ার আগে এই দল ছিল টেবিলের বেশ নিচে এবং কোনোভাবেই শিরোপার লড়াইয়ের মতো অবস্থায় ছিল না। কিন্তু অভিজ্ঞতা, ভরসা আর তারুণ্যের অসাধারণ মিশ্রণে পুনর্গঠিত মায়ামি মেসির নেতৃত্বে ক্লাবের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ উঁচিয়ে ধরে।

কাপের প্লে–অফে মেসির প্রভাব ছিল আরও দুর্দান্ত ৬ গোল আর ৯ অ্যাসিস্ট। ৬ ডিসেম্বরের ফাইনালে হাভিয়ার মাচেরানোর দল ৩–১ গোলে হারায় ভ্যাঙ্কুভার ওয়াইটক্যাপসকে। সেই ম্যাচে দুইটি গোল করান অধিনায়ক মেসি।

ব্যক্তিগত অর্জনে ভরপুর ক্যারিয়ারে মেসির মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। তার ঝুলিতে রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ৮টি পিচিচি, ৬টি লা লিগা বর্ষসেরা, ৩টি ফিফা বেস্ট, ৩টি ইউয়েফা প্লেয়ার অব দ্য ইয়ার, ২টি বিশ্বকাপ গোল্ডেন বল এবং ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে মেসি এখন পর্যন্ত জিতেছেন ৪৮টি ট্রফি। আরেকটি বিশ্বকাপ জিততে পারলে ছুঁয়ে ফেলবেন ট্রফির হাফ সেঞ্চুরি যা হবে ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহাসিক কীর্তি। সামনে বিশ্বকাপের প্রস্তুতিতে স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় নামার কথা আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার।

ট্যাগ

  • Anders Dreyer
  • Argentina football
  • Football News
  • Inter Miami
  • Lionel Messi
  • MLS Cup Champion
  • MLS Golden Boot
  • MLS Playoffs
  • MLS Season 2025
  • Messi Goals
  • Messi MLS MVP
  • Messi Records
  • Messi assist
  • Miami Champion
  • World Football Update
  • আন্তর্জাতিক ফুটবল
  • আর্জেন্টিনা ফুটবল
  • ইন্টার মায়ামি
  • এমএলএস কাপ
  • এমএলএস গোল্ডেন বুট
  • এমএলএস ভোট
  • এমভিপি পুরস্কার
  • ফুটবল ব্রেকিং নিউজ
  • মায়ামি শিরোপা
  • মেসি খবর
  • মেসি গোল
  • মেসি সিজন হাইলাইটস
  • মেসির রেকর্ড
  • লিওনেল মেসি এমএলএস
  • সান দিয়েগো ড্রেয়ার

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা