নেইমার আগামী সপ্তাহে ফ্রান্সে ফিরছেন। কিন্তু নিজ ক্লাব পিএসজিতে যোগ দেয়ার আগে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। ফরাসি সরকারের নির্দেশ এটি।
এদিকে ইতালিয়ান সরকার হাঁটছে উল্টো পথে। তারা ঘরোয়া লিগ সামনে রেখে ফুটবলারদের কোয়ারেন্টাইনে বাধ্যবাধকতা রাখছেনা।
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা মাঠে ফিরেছেন। নেইমার ভক্তরাও রয়েছে তাদের প্রিয় তারকার ফেরার অপেক্ষায়। ফ্রান্সে পেশাদার ফুটবল লিগ সমাপ্ত ঘোষণা হলেও বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ।
ফরাসি সরকারের সফর স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণায়, সেদেশে যেতে আর বাধা নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কিন্তু তিনি নিজ ক্লাব পিএসজিতে এখনই যোগ দিতে পারবেন না। এই ফরোয়ার্ডকে ফ্রান্সে ফিরে বাধ্যতামূলক ১৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগের জন্য শিগগিরই অনুশীলন শুরু করবে পিএসজি। পরিকল্পনা ছিলো, ২১ জুন ফ্রান্সে পৌঁছে পরদিনই যোগ দেবেন ক্লাবে। কিন্তু, ফ্রেঞ্চ সরকারের কড়া নিয়মের মাঝে তা কিছুটা বিলম্বিতই হবে।
আনন্দবাজার/এস.কে









