মেসির জাদুকরী বাঁ পা নাকি নেইমারের ড্রিবলিং-ইয়ামালের মাঝে কার প্রতিচ্ছবি?
প্রকাশ:

বিস্তারিত
বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে অনেকেই লিওনেল মেসির ছায়া হিসেবে দেখেন। আবার অনেকে তাঁকে ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের যোগ্য উত্তরসূরী হিসেবে মনে করেন। তবে কিছু অনুরাগী এখনই ইয়ামালকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন।
মাঠে প্রতিনিয়ত চোখধাঁধানো ভেলকি দেখানো এই ১৮ বছরের উইঙ্গার কিন্তু একটি ফুটবলীয় দক্ষতায় মেসিকেও ছাড়িয়ে গেছেন। গোল বা অ্যাসিস্ট নয়, এক বর্ষে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইয়ামাল।
নেইমারের সঙ্গে প্রতিযোগিতা
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক বছরে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং করেছে নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলতে গিয়ে ৩৩৫টি সফল ড্রিবলিং করেছিলেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে ২০২৫ সালে ৩০৭টি সফল ড্রিবলিং করেছেন ইয়ামাল। সর্বোচ্চ ড্রিবলিংয়ের শীর্ষ দশে পাঁচবারই জায়গা পেয়েছেন মেসি।
চোট ও বিতর্কের পর প্রত্যাবর্তন
চোট এবং মাঠের বাইরের বিতর্কে হঠাৎ কিছু সময় কক্ষ্যচূত হয়ে পড়েছিলেন ইয়ামাল। তবে তিনি ফেরতে সময় নেননি। সম্প্রতি ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে হারের ম্যাচে যদিও নিষ্প্রভ ছিলেন, এরপর আবার রুদ্ররূপে ফিরে আসেন। নিয়মিতভাবে গোল-অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রেখেছেন। এমনকি গোল বা অ্যাসিস্ট না করলেও মাঠে দারুণ কারিকুরি দেখানো ইয়ামাল পুরোপুরি পারদর্শী প্রমাণ করেছেন।
চলতি মৌসুমের অবদান
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১০টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লা লিগায় বর্তমানে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড তার। সতীর্থদের সহযোগিতায় সাতটি গোলও করেছেন কাতালান ক্লাবটির আক্রমণের মধ্যমণি হিসেবে।
ট্যাগ
- 2025 Season
- Barcelona
- Catalan Club
- Dribbling Record
- El Clasico
- European Football
- Football News
- Football Talent
- Goals and Assists
- La Liga
- Lamine Yamal
- Lionel Messi
- Neymar
- Spanish Winger
- Young Footballer
- ইউরোপিয়ান ফুটবল
- কাতালান ক্লাব
- ক্লাসিকো
- গোল ও অ্যাসিস্ট
- ড্রিবলিং রেকর্ড
- নেইমার
- ফুটবল ট্যালেন্ট
- ফুটবল নিউজ
- বার্সেলোনা
- যুব ফুটবলার
- লা লিগা
- লামিনে ইয়ামাল
- লিওনেল মেসি
- স্প্যানিশ উইঙ্গার
- ২০২৫ মৌসুম








