বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরাবরের মতো এবারো রয়েছে তারকা সংকট। প্লেয়ার ড্রাফটের বড় তারকাদের মধ্যে অন্যতম ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু গেইল জানিয়েছেন ড্রাফটে নাম থাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
অবশ্য গেইলের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের শেষ ধাপে খেলবেন তিনি। এবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা রয়েছে তার। এছাড়া শেষ ধাপে কিছু ম্যাচ খেলার জন্য গেইল বেশি অর্থ দাবি করেন বলেও জানা যায়। এখন গুঞ্জন শোনা যাচ্ছে গেইল বিপিএলে আসবেন মাত্র শেষ ধাপের দুটি ম্যাচ খেলতে।
বিপিএলের আগের ছয় আসরেই খেলেছেন ক্রিস গেইল। প্রায় প্রত্যেক আসরেই ব্যাট হাতে বিপিএলে ঝড় তুলে বিনোদন দিয়েছেন দর্শকদের। বাংলাদেশের ঘরোয়া এই টি-২০ লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম ফিফটির রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। এবারের বিপিএল ড্রাফটে 'এ' প্লাস ক্যাটাগরিতে ছিলেন গেইল। তার মূল্য ধরা হয়েছিল ১ মিলিয়ন ডলার। বাংলাদেশের হিসেবে যার মুল্য ৮৫ লাখ টাকা।
আনন্দবাজার/শাহী









