বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রীড়া সাংবাদিকদের জন্য নতুন বৃত্তি উদ্যোগ চালু করতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এটি ক্রীড়া সাংবাদিকতার পেশাদারিত্ব ও উন্নয়ন বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এছাড়া, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিসিবি বার্ষিক পুরস্কার কর্মসূচিও পুনরায় চালু করতে যাচ্ছে, যাতে ক্রীড়া সাংবাদিকদের অবদানও স্বীকৃতি পাবে।
শনিবারের সভায় দুটি ডিজিটাল উদ্যোগও শুরু করা হয়েছে। ‘বিসিবি প্লেয়ার ডাটা অ্যাপ’ ঘরোয়া ক্রিকেটারদের বিস্তারিত পরিসংখ্যান সরবরাহ করবে, আর ‘বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ’ কোচ, বিশ্লেষক ও নির্বাচকদের জন্য খেলোয়াড়দের ভিডিও ও বিশ্লেষণধর্মী তথ্য সহজলভ্য করবে।









