করোনাভাইরাস এবার থামিয়ে দিলো ফুটবল লিগ। ভাইরাসের প্রকোপ ঠেকাতে চাইনিজ সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত প্রায় ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এই ভাইরাসের কারণে। চীন ছাড়াও ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চাইনিজ সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল। তবে এখন কবে শুরু হবে সেটি কেউ জানে না।









