জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ প্রমিলা ভলিবল টুর্নামেন্টে আজ(সোমবার) কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলাতে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন দর্শন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ। খেলার শুরুতেই পরিসংখ্যান বিভাগকে চাপে রাখতে সক্ষম হয় চ্যাম্পিয়ন মেয়েরা। খেলায় একক আধিপত্য বিস্তার করে ২-০ সেটের ব্যাবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দর্শন বিভাগের মেয়েরা।
দর্শন বিভাগের বিজয় সম্পর্কে দলীয় ম্যানেজার প্রভাষক কাজিয়া ইয়াসমিন জানান,' আমরা শুভ সূচনা করতে পেরে আনন্দিত তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভুলগুলো শুধরে সামনের ম্যাচে দৃষ্টি দিতে চাই।'
দর্শন বিভাগের চেয়রাম্যান অধ্যাপক ড.তৌহিদুল হাসান জানান, আমাদের মেয়েদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করি এবং আমরা এবারও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। '
এছাড়া খেলায় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









