বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে নেপালের বিপক্ষে একটি করে জয় ও ড্রয়ে তিন ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে ১৮৪তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ ফুটবল। কাতারের বিপক্ষে হারের পর এবার র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে নেমেছে।
গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলায় কাতারের মাঠে ৫-০ গোলে হারে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই প্রথমেই আছে বেলজিয়াম।
এমনকি প্রথম সাত স্থানেই নেই কোনো পরিবর্তন। যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।
আনন্দবাজার/টি এস পি









