চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস তান্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। এখনো করোনার প্রকোপ কমেনি চীন বা পুরো বিশ্বে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন। যা তৈরিতে খরচ হবে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার কোটি টাকা।
চীনের গুয়াংজু এভারগ্রান্দে তৈরি হচ্ছে স্টেডিয়ামটি। স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতা হবে প্রায় ১ লাখ। ইতোমধ্যে শুরু হয়ে গেছে স্টেডিয়াম তৈরির কাজ। দেশটির সুপার লিগ চ্যাম্পিয়ন ক্লাব গুয়াংজু স্টেডিয়ামটি তৈরি করছে।
গুয়াংজু জানায়, এই স্টেডিয়ামটি দেখতে হবে ‘পদ্ম ফুলের’ এর মতো। ২০২২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে।
এভারগ্রান্দে রিয়াল এস্টেটের সভাপতি বলেন, বিশ্বমানের স্টেডিয়ামের স্থাপত্য সিডনির অপেরা হাউজ এবং দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে তুলনা করা হবে। আমরা এটিকে বিশ্বের কাছে তুলে ধরতে বড় ধরনের পরিকল্পনা নিয়ে নেমেছি।
অন্যান্য স্টেডিয়ামের মতো এই স্টেডিয়ামেও থাকবে প্রেস বক্স, খেলোয়াড়দের উন্নত ড্রেসিং রুমসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা। ভিভিআইপিদেরদের জন্য ব্যক্তিগত ১৬ টি ও ভিআইপিদের জন্য ১৫২টি কামরা থাকবে স্টেডিয়ামটিতে।
বর্তমানে ধারণক্ষমতায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বার্সেলোনার ন্যু’ক্যাম্প। ৯৯ হাজারের বেশি মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে ন্যু'ক্যাম্পে। এবার ন্যু'ক্যাম্পকে ছাড়িয়ে যাবে গুয়াংজুর এই স্টেডিয়ামটি।
আনন্দবাজার/ টি এস পি









