টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেছে। এরপর থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে আইপিএলের। এবার টুর্নামেন্ট যে সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। এবার দিন-তারিখ ঠিক হয়ে গেল।
বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্বখ্যাত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ত্রয়োদশ আসর বসবে। আবুধাবি, দুবাই ও শারজাহ- এই তিন ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে।
আইপিএল গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল করোনা ভাইরাসের কারণে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হবে। নভেম্বরের আট তারিখে হবে ফাইনাল। ৫১ দিনব্যাপী এই সময়সীমা সকল ফ্র্যাঞ্চাইজি ও তাদের ব্রডকাস্টার, শেয়ারহোল্ডারের জন্য যথোপযুক্ত হবে।
৫১ দিন ধরে চলবে এবারের আইপিএল। চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করার জন্য আইপিএলের পরিচালনা পর্ষদ আগামী সপ্তাহে সভায় নির্ধারণ করা হবে। বিসিসিআই এর মধ্যেই আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজিকে এই ব্যাপারে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
আনন্দবাজার/এস.কে









