পাকিস্তান ক্রিকেট দল তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রবিবার দুপুরে প্রায় দুই মাসের জন্য দেশত্যাগ করেছে ২০ খেলোয়াড় ও ১১ টিম স্টাফের পাকিস্তান দল। তাদের ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা প্রথম দফার কোভিড-১৯ টেস্টে ১০ জন খেলোয়াড়ের ফলাফল আসে পজিটিভ। তাদের ছাড়া বাকি সব ‘কোভিড-১৯ নেগেটিভ’ খেলোয়াড় ও টিম স্টাফদের নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বিশেষ ভাড়া করা চাটার্ড বিমান।
ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান স্কোয়াড :
আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।
আনন্দবাজার/এস.কে








