ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলো মাঠে ফেরার প্রহর গুনছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় পুনঃরায় মাঠে গড়াচ্ছে জার্মান বুন্দেসলিগা। এরই মধ্যে আভাস পাওয়া গেছে জুনে লা লিগা, ইতালির সিরি আ’ ও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার। তবে ফ্রান্সের লিগ ওয়ানের মৌসুম বাতিল করে দেওয়া হয়েছে।
তাই মাঠে ফেরার তাড়া নেই নেইমার-এমবাপ্পেদের। তারপরও পিএসজির নেইমার তার অনুশীলন চালিয়ে যাচ্ছেন। নিজের কাজ ক্লাবের সঙ্গে থাকলে যেভাবে অনুশীলন করতেন সেভাবেই চালিয়ে যাচ্ছেন। নিজেকে ফিট রাখাই মূল উদ্দেশ্য। তার সাথে উয়েফা জানিয়েছে, আগস্টে চ্যাম্পিয়নস লিগ ফিরবে।
নেইমার জানান, ‘ক্লাবে থাকলে যেভাবে পরিশ্রম করতাম, এখানে ঠিক একইভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। খেলা না থাকায়, অনুশীলনের ঘাটতি মেটাতে বেশি করে ফুটবল নিয়ে কাজ করছি। লক্ষ্য হলো, সময় আসলেেই যেন ক্লাবে যোগ দিতে পারি। যেন আগের অবস্থায় থেকেই ক্লাবের হয়ে খেলতে পারি।’
আনন্দবাজার/এস.কে









