ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশ:২৭ ডিসেম্বর, ২০২৩ সময় ৯:০৭ পিএম

বিস্তারিত

বাংলাদেশের টাইগাররা ত বছর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল। চলতি সফরে ওয়ানডেতেও ১ম জয় পেয়েছে টাইগাররা। এতদিন টি-টোয়েন্টিতেও জয়হীন ছিল বাংলাদেশ। আজ সেই আক্ষেপ ঘুছিয়ে ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে সিরিজ শুরু করেছে টাইগাররা।

টাইগার বোলাররা ইতিহাস গড়ার মূল ভিত্তিটা তৈরি করে রেখেছিলেন। নিউজিল্যান্ডের ব্যাটারদের পুরো ইনিংসজুড়েই চাপে রেখে মাত্র ১৩৪ রানে আটকিয়ে রাখেন মেহেদী-শরিফুলরা। ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশ চাপে পড়লেও লিটন-সৌম্য-তাওহীদের ব্যাটিংয়ে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়।

ফলে নিউজিল্যান্ডের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ রান করে অ্যাডাম মিলনের বলে প্যাভিলিয়নে ফেরেন রনি তালুকদার। অধিনায়ক শান্ত ভালো শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে তিনি কাটা পড়েন স্যান্টনারকে ক্যাচ দিয়ে। ২২ রান করে বেন সিয়ার্সের গুড লেন্থের বলে লাইন মিস করে বোল্ড হন সৌম্য। দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে এক পর্যায়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে টাইগারদের হয়ে ইনিংসের হাল ধরেন লিটন-তাওহীদ। ১৮ বলে ১৯ রান করে তাওহীদ আউট হলে ভাঙে সেই জুটি। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন আফিফ। শেষ পর্যন্ত মেহেদী এবং লিটনের ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশের জয় নিশ্চিত করে।

শুরুতে টস জিতে বাংলাদেশ অধিনায়কের বল করতে চাওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটির প্রমাণ দেন শেখ মেহেদী এবং শরিফুল। শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখেন তারা। বাংলাদেশকে প্রথম উইকেটের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওপেনার ফিল অ্যালনকে ফেরান মেহেদী। পরের ওভারে জোড়া আঘাত শরিফুলের। টিম সেইফার্ট ও ফ্লেন ফিলিপসকে প্যাভিলিয়নে ফিরিয়ে স্বাগতিকদের বিশাল চাপে ফেলেন তিনি। দুর্দান্ত সেই ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ১ রানে ৩ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম। এছাড়া মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। বাংলাদেশের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল। শেখ মেহেদী ১৪ রানে ২টি ও মোস্তাফিজুর রহমান ১৫ রানে ২ উইকেট নেন।

ট্যাগ

  • ক্রিকেট
  • নিউজিল্যান্ড

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা