পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর এবার দ্বিতীয় ধাপে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি খেলার জন্য পাকিস্তানের রাওয়ালপিন্ডির উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন টাইগাররা। তিন ধাপে পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলে আবারও দেশে ফিরে আসবে টাইগারবাহিনী।
দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন লাল-সবুজধারী শিবিররা। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন।
অপরদিকে আজ সন্ধ্যা ৬টা ৫০মিনিটে কাতার এয়ারওয়েজের আরও একটি ফ্লাইটে করে মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোজ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা পকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন।
কাতারে পৌঁছানোর পর দলের দুই অংশ একত্রিত হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে আবারও যাত্রা শুরু করবে টিম টাইগার্স। পাকিস্তানের স্থানীয় সময়ে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।
আনন্দবাজার/এম.কে









