গু’লি করে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলারকে হ’ত্যা
প্রকাশ:

বিস্তারিত
ফুটবলবিশ্বে নেমে এলো গভীর শোকের ছায়া। সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইকুয়েডর জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা। দেশটির বন্দরনগরী গুইয়াকিলে বুধবার রাতে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুইয়াকিলের উত্তরের একটি দোকানের সামনে পিনেইদা, তাঁর মা ও আরও এক নারীর দিকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিনেইদা। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে।
সহিংসতার নগরীতে পরিণত গুইয়াকিল
সাম্প্রতিক সময়ে গুইয়াকিল সংগঠিত অপরাধ, সন্ত্রাস ও মাদক পাচারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটিতে ১ হাজার ৯০০টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে দুর্বৃত্তদের গুলিতে দ্বিতীয় স্তরের লিগের তিন ফুটবলার নিহত হন এবং অক্টোবরে আরেক স্থানীয় খেলোয়াড় গুলিবিদ্ধ হন।
জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার
মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইকুয়েডর জাতীয় দলের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
ক্লাব ক্যারিয়ারে পিনেইদার শুরু ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়েতে। এরপর ২০১৬ সালে যোগ দেন ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসিতে। পরে ধারে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইকুয়েডরের এল নাসিওনাল ক্লাবে।
ফুটবল অঙ্গনে শোক
পিনেইদার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে তাঁর সাবেক ক্লাবগুলো। ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ে ও ফ্লুমিনেন্স সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছে। বার্সেলোনা এসসি এক বিবৃতিতে বলেছে, এই দুঃখজনক খবর আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।
ট্যাগ
- Barcelona SC Ecuador
- Ecuador Crime News
- Ecuador Football
- Ecuador National Team
- Ecuador Shooting
- Fluminense Football
- Football Tragedy
- Football World Mourning
- Footballer Shot Dead
- Former Ecuador Defender
- Guayaquil Violence
- Mario Pineda
- Player Killed
- South American Football
- World Cup Qualifiers
- ইকুয়েডর অপরাধ
- ইকুয়েডর জাতীয় দল
- ইকুয়েডর ফুটবল
- ইকুয়েডর হত্যা
- গুইয়াকিল সহিংসতা
- জাতীয় দলের সাবেক ফুটবলার
- ফুটবল দুঃসংবাদ
- ফুটবল বিশ্বে শোক
- ফুটবলার নিহত
- ফ্লুমিনেন্স ফুটবল
- বার্সেলোনা এসসি
- বিশ্ব ফুটবল খবর
- বিশ্বকাপ বাছাইপর্ব
- মারিও পিনেইদা
- সন্ত্রাসীদের গুলি








