- বর্ষসেরা পুরুষ ফুটবলার : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিন ফন ডাইক।
- বর্ষসেরা নারী ফুটবলার : লুসি ব্রোঞ্জ, মেগান র্যাপিনো ও অ্যালেক্স মরগ্যান।
- পুরুষ কোচ : পেপ গার্দিওলা, জার্গেন ক্লপ ও মরিসিও পচেত্তিনো।
- নারী কোচ : জিল এলিস, ফিল নেভিল ও সারিনা ওয়েগম্যান।
- বর্ষসেরা পুরুষ গোলরক্ষক : অ্যালিসন বেকার, এডারসন ও মার্ক- আন্দ্রে টের স্টেগান।
- বর্ষসেরা নারী গোলরক্ষক : ক্রিস্টিয়ান এন্ডলার, হেডভিগ লিন্ডাল ও সারি ফন ভিনেন্ডাল।
- সেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড : লিওনেল মেসি, জুয়ান কুইন্তেরো ও ড্যানিয়েল জরি।
ফিফা বর্ষসেরা কে?
প্রকাশ:

বিস্তারিত
এ বছর ফিফা বর্ষসেরা সেরা খেলোয়াড় কে? আজ জানা যাবে । এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে এবার মেসি-রোনালদোর সঙ্গে আছেন ভার্জিল ফন ডাইক। পাঁচবার করে বিশ্বের সেরা হওয়া মেসি ও রোনালদোর মধ্যে যেকোনো একজন আজ আরেকজনকে টপকে যেতে পারেন।
কিংবা গতবারের মতো এবারেও ‘ফিফা বেস্ট’ পুরস্কারটা শোভা পেতে পারে মেসি-রোনালদো ছাড়া অন্য কারও হাতে। সে অন্য কেউটা কি ভার্জিল ফন ডাইক হতে পারবেন?এইতো কিছুদিন আগে মেসি-রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ফন ডাইক।
আজ মিলানের অপেরা হাউজ লা স্কালায় ঘোষণা করা হবে-ফিফা দ্য বেস্ট বা বর্ষসেরা ফুটবলারের নাম। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে ফিফার ইউটিউব ও ফেসবুক পেজে।
উয়েফার বর্ষসেরা পুরস্কারকে বলা হয় ফিফা দ্য বেস্ট জেতার প্রথম ধাপ। সে হিসেবে পাল্লা ভারি ডাইকেরই। অবশ্য লিওনেল মেসি ও রোনালদোরও সাফল্য কম নয়। জুভেন্টাসে গিয়ে লিগ শিরোপা জিতেছেন রোনালদো, পর্তুগালের হয়ে জিতেছেন নেশন্স লিগ। মেসি বার্সেলোনাকে জিতিয়েছেন লিগ শিরোপা। আবার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
তবে তাদের চেয়ে বড় অর্জন ছিল ডাইকের। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের দুইবার ফাইনালে উঠার ক্ষেত্রে তিনি প্রভাবকের ভূমিকায় ছিলেন ডিফেন্ডার হয়ে। একবার রানার্স আপ হলেও শেষবার লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয় ও প্রিমিয়ার লিগে রানার্স আপ হতে ভূমিকা রেখেছিলেন। নিজ দেশ নেদারল্যান্ডসের হয়ে নেশন্স লিগ রানার্স আপ হতেও ভূমিকা রেখেছেন।
তাতেই আগস্টে ফিফা দ্য বেস্টের মনোনয়ন প্রাপ্তদের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে নাম উঠে গিয়েছিল তার। মেসি গতবার এই তালিকা থেকে বাদ পড়লেও এবার ৫১টি গোল করে জায়গা করে নিয়েছেন।
জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের সঙ্গে নির্বাচিত সাংবাদিকদের ভোটে ঘোষণা করা হবে ফিফার বর্ষসেরা বিজয়ীর নাম। আরও দেয়া হবে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের পুরস্কার। এছাড়া বর্ষসেরা গোলকিপার ও কোচের নামটিও ঘোষণা করা হবে। কোচের সংক্ষিপ্ত এই তালিকায় এবার আছেন- ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা ও পচেত্তিনো। গোলকিপারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন- আলিসন বেকার, এদেরসন ও মার্ক আন্দ্রে টের স্টেগেন।
একই সঙ্গে মহিলা বর্ষসেরা খেলোয়াড়, কোচের পুরস্কার ও পুসকাস অ্যাওয়ার্ডও ঘোষণা করা হবে এই অনুষ্ঠানে।
ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা








