পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে অধিনায়ক আজহার আলীকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়া রেকর্ড করেছেন জেমস অ্যান্ডারসন। এরপরই ইংল্যান্ডের ডানহাতি পেসারের মুখে শোনা গিয়েছে তার পরবর্তী লক্ষ্যের কথা। এখন ৭০০ উইকেট নেওয়া নজর দিয়েছেন অ্যান্ডারসন।
তিনি বলেন, ২০০৩ সালে যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন ভাবতেও পারেননি যে একদিন আমি ৬০০ উইকেটের মালিক হবো। আমার মনে হচ্ছে, দলের কাজে আসার ক্ষমতা এখনও আমার আছে। যত দিন এটা মনে হবে, ততদিন আমি খেলে যাবো। ইংলিশ একজন ক্রিকেটার হিসেবে শেষ টেস্ট জিতে ফেলেছি বলে মনে করি না। আমি কি ৭০০ উইকেটে পৌঁছাতে পারব? তবে কেন নয়?
৩৮ বছর বয়সী বলেন, বছরের পর বছর ধরে নিজের স্কিল নিয়ে মাজাঘষা করে আসছি। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছি, এখন নিজেকে ভাগ্যবান মনে করছি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বাধিক উইকেটশিকারী হলেন জেমস অ্যান্ডারসন। মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই আছেন অ্যান্ডারসন। তবে পেসার হিসাবে ছয়শো’র ক্লাবে তিনিই একমাত্র।
আনন্দবাজার/এম.কে









