টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের আহ্বানে এবার সাড়া দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী। এবার মাশরাফীর সমর্থকরা সুযোগ পাবেন মাশরাফীর বুট, জার্সি কেনার।
মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক বলা হয়। তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দেশের ক্রিকেটের যেকোনো উত্থান পতনে। অনেক সমর্থকের কাছে তার সঙ্গে দেখা করতে পারাও অনেক গর্বের বিষয়।
এখন সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় করোনা মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছেন মাশরাফী। তিনি ক্রিকেটারদের সাথেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। এর পূর্বে বড় অংকের অর্থ যোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটারদের ফান্ডে।
মাশরাফী এবার মনস্থির করেছেন নিজের ব্যবহার করা জার্সি ও বুট নিলামে তুলার। বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের ব্যাট নিলামে বিক্রি করা প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশন।
আনন্দবাজার/এস.কে









