আসছে বছর উদযাপিত হতে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। এই আনন্দের অংশীদার হতে বাংলাদেশে আসছেন ফুটবল যাদুকর ডিয়োগো ম্যারাডোনা। আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম এই তথ্য নিশ্চিত করেন।
ম্যারাডোনার ঢাকা সফরের সঠিক দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই আসছে মার্চের মধ্যেই ম্যারাডোনার ঢাকা সফরের তারিখ ও সময়সূচি নির্ধারণ করতে চায় বাফুফে। এক থেকে দুই রাতের জন্য ফুটবলের এই জাদুকর থাকবেন ঢাকায়।
ম্যারাডোনার সফর চলাকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফরের ব্যাপারে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে চুড়ান্ত কথাবার্তা নিশ্চিত করেছে বাফুফে। তবে আর্জেন্টাইন এই সুপারস্টারের বাংলাদেশ সফরের ব্যাপারে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাতে চায় বাফুফে।
উল্লেক্ষ্য, ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্ব ও কারিশমায় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
আনন্দবাজার/শাহী









