খেলোয়াড়ি জীবন বা কোচিং ক্যারিয়ার দুই ভূমিকায়ই ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের সাফল্যের কমতি নেই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সব সাফল্য পেয়েছেন তিনি। এর মধ্যেই জিতে গেছেন ১১টি শিরোপা, তাছাড়া আছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতার গৌরব।
তবু জিদান জানিয়ে ছিলেন, কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ দেখেন না। তিনি খুব বেশিদিন কোচিং করাবেন না, এমন কথা বলেছেন বেশ কয়েকবার। যা রিয়াল ভক্ত-সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজম্যান্টের কপালে চিন্তার ভাজই ফেলে দিয়েছিল।
তবে শেষ পর্যন্ত সুখবর এলো, রিয়াল ভক্তরা অন্তত আগামী মৌসুম পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ আগামী মৌসুমেও জিদানের অধীনেই খেলবে লস ব্লাঙ্কোসরা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। বৃহস্পতিবার রিয়ালের লা লিগা শিরোপা উদযাপনের সময় এ কথা জানান পেরেজ।
আনন্দবাজার/এস.কে









