
স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। কোবি ব্রায়ান্টের ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে মেয়ের এক বাস্কেটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন আটজন, যে ম্যাচে তাঁর কোচ থাকার কথা। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে তাঁদের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। ১৮ বছর বয়সে খেলা শুরু করা ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলেস লেকারসের টানা দুই দশক খেলেছেন। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান। ২০১৬ সালে তিনি অবসরে যান। অবসরের পর ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।
আনন্দবাজার/জায়েদ








