২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন মহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েঝেন ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও অবসর নিতে পারেন এই কিংবদন্তি ক্রিকেটার। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।
চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে। যার মধ্যে আটটিতে হেরেছে।
গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। এর আগে ২০১৪ সালে ৯০ ম্যাচে চার হাজার ৮৭৬ রান করে টেস্ট ক্রিকেটে থেকে অবসর নেন তিনি। তবে সীমিত ওভারের খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
জাতীয় দলের হয়ে ৫৩৮টি ওয়ানডে ম্যাচে খেলে মোট ১৭ হাজার ২৬৬ রান, ১৬টি সেঞ্চুরি, ১০৮টি ফিফটি, ৩৪৯ টি ছক্কা ও ৮২৯ ডিসমিস্যাল করেন ধোনি।
আনন্দবাজার/এম.কে









