আজ শুক্রবার সিলেটে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলছেন মাশরাফী বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে এটাই তার শেষ প্লেয়ার লিস্টে স্বাক্ষর। আর কখনো করা হবেনা এই স্বাক্ষর।
গতকাল এক সংবাদ সম্মেলনে মাশরাফী ঘোষণা দেন, শুক্রবারের ম্যাচটিই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
এই ঘোষণার পর সতীর্থ ক্রিকেটারা জানিয়েছেন তাদের মনের কথা। সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন- আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।
মুশফিকুর রহিম লিখেছেন-মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে একজন ভাই। আমার ও আমাদের দলের হয়ে খেলা প্রত্যেক ক্রিকেটারের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। কিংবদন্তি নেতা, আপনার অধিনায়কত্বে খেলতে পেরে আমি ভাগ্যবান। আপনার নেতৃত্ব মিস করবে-এমআর ১৫।
আজ অধিনায়কে বিদায় জানাবেন ক্রিকেটাররা। ম্যাশ লেখা বিশেষ জার্সি পড়বেন সতীর্থরা। মাশরাফীকে দেয়া হবে ক্রেস্ট। মাঠে এসে ক্রিকেটাররা তাকে এই সম্মাননা জানাবেন।
আনন্দবাজার/ টি এস পি









