বার্সা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে ঠাই হবে মেসির এমনটাই আশা করছেন ইন্টারের সাবেক প্রেসিডেন্ট ম্যাসিমো মোরাত্তি।
বার্সেলোনার লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদের রোনালদো, এ দুজনই জমিয়ে তুলতো এল ক্লাসিকো ম্যাচ। তবে রোনালদো স্পেন ছেড়ে চলে যাওয়ায় অনেকটা ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে জমজমাট ক্লাসিকোর লড়াই। তবে আগামী মৌসুমে এই দুই তারকাকে আবার একসাথে দেখা যাবে বলে আশা করছেন মোরাত্তি। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আগের মত জোরালো নয়। ফলে মৌসুম শেষে চমকে দেয়ার মতো কিছু ঘটতে পারেই বলে মনে করেন মোরাত্তি।
মোরাত্তি বলেন, আমি বিশ্বাস করি না যে এখন মেসিকে নেয়ার কথা কোন অলীক কল্পনা। হয়তো আগেও কখনও তা ছিল না। এখন সে তার চুক্তির শেষদিকে আছে। সন্দেহ নেই, তাকে এখানে আনতে অনেক কষ্ট করতে হবে। তবে আমি মনে করি চলতি বছরের শেষদিকে চমক দেখা গেলেও যেতে পারে।
অন্যদিকে, বার্সেলোনা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনকে দলে আনার চিন্তা করছে। এ ক্ষেত্রে মেসিকে ইন্টারে আনার জন্য মার্টিনেজকে ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন মোরাত্তি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না বর্তমান পরিস্থিতিতে বিষয়গুলো কেমন দাঁড়াবে। তবে মার্টিনেজ দারুণ ছেলে এবং নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন। তবে আমরা ভেবে দেখব মেসিকে এখানে আনার চুক্তিতে মার্টিনেজকে কীভাবে ব্যবহার করা যায়।
আনন্দবাজার/ টি এস পি









